ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

করোনায় চমেকের ইমারজেন্সি মেডিকেল অফিসারের মৃত্যু

ads

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসানের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যান তিনি।চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১০ দিন আগে ডা. মুহিদুল হাসানের করোন শনাক্ত হয়।

তখন থেকেই তিনি চমেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

পরে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫-৬ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা যান।

এ নিয়ে করোনায় চট্টগ্রামে দুই জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page